মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রাজধানী ওয়াশিংটনের এক হোটেলে অনুষ্ঠিত সংবাদদাতাদের নৈশভোজে গু/লির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে হোটেলের বলরুমের বাইরে নিরাপত্তা তল্লাশি এলাকায় ব’ন্দু’কধারীকে আটক করা হয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। গুলির শব্দ শোনা মাত্রই তাকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং নিরাপত্তা সদস্যরা আমন্ত্রিত অতিথিদের পাশ কাটিয়ে ছুটে যান। বিশৃঙ্খল পরিস্থিতিতে উপস্থিত অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন।