• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ
ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটির সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় প্রায় এক কিলোমিটার সড়কের উভয় পাশে প্রায় ১,০০০টি নিম ও নারিকেল গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে রাজধানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম আবু জাফর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার ঘোষণা করেছেন, তা ইতোমধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সেই মহৎ উদ্যোগকে সফল করার লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


‎তিনি আরও বলেন, “বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণ কেবল সরকারের একার দায়িত্ব নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”