অনলাইন ডেক্স,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্ত্রীর দাফনের জন্য কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে সমাহিত স্বামী রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যাওয়ার পর তাকে দাফনের জন্য স্বামীর কবরের পাশে নতুন কবর খনন করা হচ্ছিল। এ সময় কবর খননকারীরা দাবি করেন, রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই অক্ষত রয়েছে। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে উৎসুক মানুষের ঢল নামে।
কবর খননকারীদের ভাষ্য, মরদেহটি কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই ছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।