• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের জমি নতুন করে আর লিজ দেওয়া হবে না: রেল প্রতিমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১, ২০২৬, ২১:০৫ অপরাহ্ণ
রেলের জমি নতুন করে আর লিজ দেওয়া হবে না: রেল প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎রেলের সম্পত্তি নতুন করে আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
‎প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে রেলের কোনো জমি লিজ দেওয়া হবে না। বর্তমানে যেসব জমি লিজে রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। যেখানে আইনি কোনো বাধা থাকবে না, সেখানে লিজ বাতিল করে জমিগুলো পুনর্ব্যবহার ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।


‎তিনি আরও জানান, রেলের মালিকানাধীন অনেক জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

‎রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা রেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এসব স্থাপনা ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।