‎নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ‎

Mofossal Barta
প্রকাশিত September 5, 2026, 19:36 PM
‎নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ‎
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

‎শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’—অর্থাৎ, গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

‎এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা।

‎সংসদে জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের অবস্থা নিয়ে মানুষ নানা ধরনের মন্তব্য করছে। তাঁর ভাষায়, ‘টুকু আসে, টুকু যায়’—এই আসে, এই যায়; কতক্ষণ থাকে, সেটিও মানুষ বুঝতে পারে না।

‎গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে এমন অনিয়মের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।