‎সপ্তাহে ১০ মিনিট স্বজনদের ভিডিও কল: কারাগারে চালু হচ্ছে বিশেষ সুবিধা

Mofossal Barta
প্রকাশিত September 6, 2026, 08:46 AM
‎সপ্তাহে ১০ মিনিট স্বজনদের ভিডিও কল: কারাগারে চালু হচ্ছে বিশেষ সুবিধা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার বিশেষ সুবিধা চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হয়েছে এবং দ্রুত তা সারা দেশে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নির্দিষ্ট নিয়ম মেনে বন্দিরা সপ্তাহে একবার ১০ মিনিট পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।

‎ভিডিও কলের পাশাপাশি কারাগারগুলোতে মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, ব্যাপক সবুজায়ন এবং বন্দিদের পুনর্বাসনে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণ ও বন্দিদের জন্য খাবার তৈরিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারসহ নানা সংস্কারমূলক কার্যক্রম চলছে।