সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

Mofossal Barta
প্রকাশিত September 16, 2026, 15:52 PM
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির নির্দেশনায় কর্মসূচিটি আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।

‎কর্মসূচিতে নিম, পেয়ারা, জাম, কাঁঠাল, হরতকি, বহেরা ও মেহগনিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলদহর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

‎এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক বিশ্বাস, চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান, ব্যবসায়ী মো. রওশন আরাফিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা।