দিনাজপুরে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা ‎

Mofossal Barta
প্রকাশিত September 15, 2026, 20:40 PM
দিনাজপুরে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা ‎
সংবাদটি শেয়ার করুন....

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্ধারিত ১১টি সূচক পূরণের মাধ্যমে ‘সমন্বিত সবুজ বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

‎ এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর-২০২৬ মঙ্গলবার বিদ্যালয় ও দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের যৌথ উদ্যোগে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
‎মোছাঃ কুসুম। বিশেষ অতিথি ছিলেন সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, সিনিয়র ম্যানেজার, দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস; জগদ্বন্ধু মহন্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উজ্জ্বল রেমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।
‎বিদ্যালয়টি পরিবেশ ও জলবায়ু সচেতনতা, ৪৮ দিনের কৃষক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, নিরাপদ ও সহজপ্রবেশযোগ্য বিদ্যালয় অবকাঠামো, স্বাস্থ্যসম্মত পায়খানা, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার, নিরাপদ পানি, বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মতো বিভিন্ন সূচক পূরণ করায় এ স্বীকৃতি লাভ করে।

‎অনুষ্ঠানে বক্তারা সবুজ বিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষিচর্চায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

‎ পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃষি বাগান পরিদর্শন এবং ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস; জগদ্বন্ধু মহন্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উজ্জ্বল রেমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার।

‎ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।

‎বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কৃষিচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমন্বিত পরিবেশবান্ধব বিদ্যালয় ও ৪৮ দিনের কৃষক কর্মসূচির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
‎অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃষি বাগান পরিদর্শন করেন এবং ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।