স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত September 13, 2026, 14:04 PM
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের  বৈঠক করেন। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই। নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, নির্বাচন কমিশন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি না।

‎প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে; তাহলে আইনটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে। জামায়াত যদি সরকারের ওপর দায় চাপায় তা গ্রহণযোগ্য হবে না।