ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী : তারেক রহমান

Mofossal Barta
প্রকাশিত October 1, 2026, 10:21 AM
ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী : তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। কঠোর নিরাপত্তার মধ্যে সভাস্থলকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। মাঠে থাকবে দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
‎
‎সড়কপথে ফেনী যাবেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
‎
‎পরে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়া জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
‎
‎এ ছাড়া ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান করবেন প্রধানমন্ত্রী।
‎
‎এদিকে, বাঁধ প্রকল্পের মধ্য দিয়ে বন্যার দীর্ঘদিনের দুঃখ ঘুচবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
‎