জাদিমুড়ায় যৌথ অভিযান: দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

Mofossal Barta
প্রকাশিত October 22, 2026, 12:29 PM
জাদিমুড়ায় যৌথ অভিযান: দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩
সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ হোসাইন:
‎
‎টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা ও এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ।
‎
‎বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও তৌহিদ (২২) গ্রেপ্তার হন।
‎
‎অভিযান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জাদিমুড়া এপিবিএন ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এ/৩ ব্লকের একটি বাসা থেকে ছোনা মেহের ও জামাল হোছাইনকে গ্রেপ্তার করা হয়। পরে জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লক থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
‎
‎সংশ্লিষ্ট মামলার তথ্য অনুযায়ী, ছোনা মেহের ও জামাল হোছাইন নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ধারায় করা মামলার আসামি। তৌহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত মামলা রয়েছে।
‎
‎গ্রেপ্তারের পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের টেকনাফ থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎পুলিশের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে অভিযান-সংশ্লিষ্ট বিবরণে উল্লেখ করা হয়েছে।