ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান

Mofossal Barta
প্রকাশিত October 19, 2026, 17:34 PM
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

ঠাকুরগাঁও প্রতিনিধি:
‎আসন্ন ২০২৬ সালের তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের জন্য জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম ও কেন্দ্রীয় কমিটি বিভাগীয় নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করেছে।
‎
‎এ উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি (সূত্র: জিসাফো/সভার/২০২৪-২০২৫/নোটিশ-৪০, তারিখ: ১২/১০/২০২৬ ইং) প্রকাশ করা হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার দায়িত্বশীল নেতাদের তালিকা প্রকাশ করা হয়।
‎
‎এরই ধারাবাহিকতায় দ্বিতীয় নোটিশ (সূত্র: জিসাফো/সভার/২০২৪-২০২৫/নোটিশ-৪১, তারিখ: ১৫/১০/২০২৬ ইং) এ রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। সেখানে ক্রমিক নং-২৪ এ মোঃ মাহফুজুর রহমানকে সভাপতি, পীরগঞ্জ উপজেলা শাখা, ঠাকুরগাঁও
‎ এবং ক্রমিক নং-২৫ এ মোঃ রুবেল হককে সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা শাখা, ঠাকুরগাঁও হিসেবে মনোনীত করা হয়।
‎
‎উল্লেখ্য, নব-মনোনীত সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান* বর্তমানে Jatv ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (BNJF) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি* এবং ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
‎
‎নোটিশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, “জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরাম ও কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে রংপুর বিভাগের সকল মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটির সকল নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচনে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করা হইলো।”
‎
‎দায়িত্ব পাওয়ার পর মোঃ মাহফুজুর রহমান বলেন, “আমরা শক্তি, আমরা সোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স – এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অনলাইনে ও মাঠে একযোগে কাজ করব। সত্য প্রচারে সদা জাগ্রত জাতীয়তাবাদ।”
‎
‎এই নিয়োগে Jatv পরিবার, BNJF এবং জিয়া সাইবার ফোর্স ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।