দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ‎ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত October 19, 2026, 17:32 PM
দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ‎ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর   অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি।। সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং শাখা দিনাজপুরের আয়োজনে সোনালী পেমেন্ট গেটওয়ে ( এসপিজি) এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ও পরীক্ষার ফিসহ বিবিধফি/চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’ এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎
‎১৯ অক্টোবর-২০২৬ সোমবার সকাল দশটায়
‎দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’ কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস দিনাজপুর সাউথ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহ: তহসীনুর রহমান রেজা, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোঃ সুলতান মাহমুদ।
‎দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী।
‎
‎অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’ কোর্ট বিল্ডিং শাখার অফিসার মোঃ ফরহাদ হোসেনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের অফিসার মোঃ রাশেদুল ইসলাম, কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার প্রহলাদ বসাক, সিনিয়র অফিসার (ক্যাশ) মোঃ মাহাবুবুর রহমান, অফিসার মোঃ শামীম মাহমুদ, সোনালী ব্যাংক পিএলসি’ রংপুরের সফটওয়্যার রিজিওনাল সেলস (আরএসএম) মোঃ আবু ফিরোজ।
‎
‎ সর্বশেষে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহার এর উপস্থিতিতে যৌথ চুক্তি স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসির পক্ষে প্রিন্সিপাল অফিস দিনাজপুর সাউথ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহ: তহসীনুর রহমান রেজা ও
‎দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী।
‎
‎শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের কর্মকর্তা বৃন্দ।