দেশ ছেড়ে চলে গেছেন শাহজালাল রুমি

Mofossal Barta
প্রকাশিত October 27, 2026, 10:34 AM
দেশ ছেড়ে চলে গেছেন শাহজালাল রুমি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার (২৬ আক্টোবর) রাতে রুমির পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশে আর নেই। এগুলো নিয়ে রুমি আর ভাবছেন না।
‎
‎
‎শাহজালাল রুমি দেশবাসীকে ভালো থাকার কথাও জানিয়েছেন। তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুমি বলেছিলেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’
‎
‎
‎এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
‎
‎এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি।
‎
‎পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
‎
‎​ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
‎
‎এরপর মাদ্রাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর পিতাকে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের আসামি করা হয়।