হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে আইআরজিসির হামলা

Mofossal Barta
প্রকাশিত October 31, 2026, 09:23 AM
হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী ট্যাংকারে আইআরজিসির হামলা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

আবারও হরমুজ প্রণালিতে অনুমোদনহীন চারটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে এবার তেহরান সফরে যাচ্ছেন মধ্যস্থতাকারী কাতারের প্রতিনিধিদল। এমন সময়, আপাতত সৌদি আরবের ওপর হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা।
‎এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, নির্ধারিত নৌ-চলাচল বিধি অমান্য করে হরমুজ প্রণালির দক্ষিণে প্রবেশ করা চারটি সুপারট্যাংকার নৌ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে একটি সুপারট্যাংকার দুই মিলিয়ন ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহন করছিলো।
‎
‎
‎এদিকে, ইরান ও আমেরিকার মধ্যে আরও সমঝোতা আলোচনা শুরু করতে ইরানের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করতে তেহরান সফর করতে যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল। আলোচনা হবে, গেল বৃহস্পতিবার ইরানকে পাঠানো ওয়াশিংটনের সমঝোতা প্রস্তাব নিয়ে। কাতারের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে ইরান। তেহরান আর ওয়াশিংটনের মধ্যে যখন একটি পরোক্ষ আলোচনা চলছে, তখন শুক্রবার সৌদি আরবে কোনো হামলা না চালানোর কথা জানিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। যদিও সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি,পবিত্র মক্কা ও মদিনা শহরে হুথিদের ছোড়া ড্রোন প্রতিহত করেছে তারা।