অনলাইন ডেক্স,
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ এক্সপোর আয়োজন করা হয়েছে।
সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতের প্রসারকে ত্বরান্বিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে দুই দিনব্যাপী।