• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক।

Mofossal Barta
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
বিজিবির অভিযানে ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক।

বিজিবির অভিযানে ইয়াবাসহ ২ চোরাকারবারি আটক।

সংবাদটি শেয়ার করুন....

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া: সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক চোরাকারবারী আটক।
সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ দুপর ০১:০০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলাধীন মিরপুর নামক স্থান হতে ১৯২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক চোরাকারবারী (ক) মোঃ মামুন মিয়া (৩০), পিতা- মোঃ কুদ্দুস মিয়া, গ্রাম-শীবনগর, পোস্ট- কর্ণেলবাজার, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং (খ) মোঃ লিটন (৪০), পিতা-মোঃ দুলাল মিয়া, গ্রাম-হলাপাড়া, পোস্ট-গংগাসাগর, থানা-আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়াকে আটক করা হইয়াছে।

সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, আটককৃত মাদকসহ আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান চলমান আছে।