• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পীর’ হত্যার ২৪ ঘণ্টায়ও হয়নি মামলা, দাফন নিয়ে অনিশ্চয়তা

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
পীর’ হত্যার ২৪ ঘণ্টায়ও হয়নি মামলা, দাফন নিয়ে অনিশ্চয়তা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে দরবার শরিফে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গণপিটুনিতে কথিত পীর আব্দুর রহমান শামীম নিহতের ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এ ছাড়া শামীমকে কোথায় দাফন করা হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিবার শামীমের দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।