বাউফল প্রতিনিধি সঞ্জয় দেবনাথ ঃ-
পটুয়াখালীর বাউফলে কোন ভাবেই থামছে না চুরি, মারামারি, অনিয়ম ও মাদক ব্যবসা এতে অতিষ্ঠ সাধারণ মানুষ। কিছু দিন পূর্বে বাউফলে কালিশুরী ইউনিয়ন পাতিলা পাড়া গ্রামের মোঃ বজলুল শরীফের ২ টি গরু চুরি হয় যা আজপর্যন্ত উদ্ধার বা চোরদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা কারী বাহিনী।
গত ৮ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাতে পুনরায় কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাদামতলী বাজারের পার্শবর্তী কৃষক মোঃ দেলোয়ার হোসেনের ১২ টি গরু চুরি হওয়ার কারনে পাগল প্রায় দেলোয়ার হোসেন।
এ প্রতিবেদক জানায় বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পরেছে বিধায় মারামারি হানাহানি লেগেই রয়েছে। নবনির্বাচিত
সংসদ সদস্যের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না মাদক নির্মূলে করতে। বরং নির্মূল তো দুরের কথা মাদকের ছড়াছড়ি আরো বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
আজ ৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ স্হানীয়রা গরু সহ কাছিপাড়া ইউনিয়ন উত্তর কাছিপাড়া রাঁড়ি বাড়ির সামনে থেকে পিক-আপের ড্রাইভার সহ ৪ গরু চোর কে গরু সহ আটক করার সাংসদ পাওয়া গেছে তবে চোরদের নাম ঠিকানা এখনো জানা যায় নাই। স্হানীয়রা পিক-আপের ড্রাইভার কে ছেড়ে দিয়ে ৩ চোর কে বাউফল থানায় প্রেরন করেন স্হানীয়রা।
এ সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে বাউফলে কলংক মুক্ত বিএনপির প্রতিনিধির মাধ্যমে ও জামায়াতের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে। বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে স্হানীয় সাধারণ জনগন জানায় এ প্রতিবেদক কে।