• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে এক বিয়ের দুই কাবিন! কাজী কারাগারে

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
নীলফামারীতে এক বিয়ের দুই কাবিন! কাজী কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

নীলফামারীর সদর উপজেলায় এক বিয়ের আলাদা কাবিননামা সরবরাহ করার অভিযোগে এক নিকাহ রেজিস্ট্রার-কাজীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান শাসন।

কারাগারে যাওয়া আব্দুল মজিদ ওরফে এম এ মজিদ সদর উপজেলার ১০ নম্বর কুন্দুপুকুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার।