অনলাইন ডেক্স,
পাবনার সাঁথিয়া উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘হেয়ার স্টাইল’ বা চুলের কাটিং বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।