অনলাইন ডেক্স,
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের পর নগরের প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশের সড়কের একাংশ হঠাৎ দেবে গিয়ে গর্ত সৃষ্টি হয়।
নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। চার লেনের সড়কে দুই লেন বন্ধ থাকলেও বাকি দুই লেনে গাড়ি চলাচল করছে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।