• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানালো ভারতীয় বোর্ড

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ১৫:৩৩ অপরাহ্ণ
বিসিবির দায়িত্ব পাওয়ায় তামিমকে অভিনন্দন জানালো ভারতীয় বোর্ড
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

হুট করেই ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুকলা। তিনি বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তামিমের নেতৃত্ব বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।

সম্প্রতিক সময়ে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক খুব একটা স্বাভাবিক ছিল না। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ঘিরে বিতর্ক এবং ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অনীহা দুই দেশের সম্পর্ককে টানাপোড়েনে ফেলেছিল।