• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ভুট্টা ক্ষেতে

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ১৫:২৮ অপরাহ্ণ
নিখোঁজ শিশুর মরদেহ মিলল ভুট্টা ক্ষেতে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ফাতেমা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকায় নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা স্থানীয় বাসিন্দা মো. আবু সামার মেয়ে। সে এলাকার একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।