তিনি একাই প্রতারণার ১৩০ মামলার আসামি

Mofossal Barta
প্রকাশিত August 19, 2026, 11:06 AM
তিনি একাই প্রতারণার ১৩০ মামলার আসামি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি অবৈধ এনজিওর মাধ্যমে প্রতারণা ও বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিশাত দিলরুবা জাহানকে (৩৯) গ্রেফতার করেছে র‍্যাব।

‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিশাত দিলরুবা জাহান শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের মো. সানোয়ার হোসেনের স্ত্রী।

‎শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে প্রায় ১৩০টি প্রতারণা মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

‎অভিযোগ রয়েছে, একটি অবৈধ এনজিওর মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করা হয়েছে।

‎র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশাত জানান, গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

‎র‍্যাব জানিয়েছে, গ্রেফতারের পর নিশাত দিলরুবা জাহানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।