গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত August 19, 2026, 16:44 PM
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‎বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের শাসনামলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি। প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

‎তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম এতটা স্বাধীনতা ভোগ করেনি। তবে এই স্বাধীনতার সুযোগ নিয়ে অপসাংবাদিকতা বা ব্ল্যা/কমেই/লিংয়ের সংস্কৃতি তৈরি না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

‎মন্ত্রী অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অ/পপ্র/চার ও চাঁ/দাবাজির ঘটনা বাড়ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য ক্ষ/তিকর।

‎রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতির কাজ জনগণের সেবা করা, আর সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না তা প্রশ্ন করা।

‎তিনি আরও বলেন, বিগত দিনে সাংবাদিকতার আড়ালে যারা ফ্যা/সি/বাদের দা/লা/লি করেছে, গু/ম-খু /ন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।