মালয়েশিয়ায় ভিসা সহজীকরণ, ফ্লাইট বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের

Mofossal Barta
প্রকাশিত August 19, 2026, 12:42 PM
মালয়েশিয়ায় ভিসা সহজীকরণ, ফ্লাইট বাড়ানোর প্রস্তাব বাংলাদেশের
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজ করা, দক্ষতা উন্নয়ন এবং আতিথেয়তা খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেয়েছে।
‎মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মানের সাথে বৈঠক করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

‎বৈঠকে দুই দেশের পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়। পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পাশাপাশি পর্যটন শিল্পের উন্নয়নে দুই দেশের অভিজ্ঞতা ও সাফল্যের মডেল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। একই সাথে পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও ভিসার আগে যাচাই ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।