অনলাইন ডেক্স,
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত এক হাজার ৯৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, এখনো কমপক্ষে চার হাজার ৭৯৩ জন নিখোঁজ রয়েছেন।
নেপালে গত ২৬ আগস্ট আঘাত হানা ভূমিধস ও আকস্মিক বন্যা পরবর্তী পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরি সম্পদ ও ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধারকাজ তরান্বিত করতে নেপাল সরকার পুরো অঞ্চলটিকে তিন মাসের জন্য দুর্যোগ সংকট অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিধসে গিরং-রাসুওয়া শহরের প্রায় ২৫০ থেকে ৩০০টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, আর বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে বেত্রাবতীতেও প্রায় ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ আর দুর্গম এলাকায় ত্রাণ সরবরাহ সচল রাখতে ড্রোন ব্যবহার করছে উদ্ধারকারীরা।
পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ও এগিয়ে এসেছে। সম্প্রতি চীনা সরকারের পাঠানো প্রায় ৬ টন জরুরি মানবিক সহায়তা সামগ্রী বহনকারী একটি সামরিক বিমান কাঠমান্ডুতে পৌঁছেছে।