জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Mofossal Barta
প্রকাশিত September 2, 2026, 11:04 AM
জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

‎পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।
‎এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।

‎মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বলেন, গত কয়েক দিন ধরে মন্ত্রী ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
‎তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।