কারাবন্দী বোঝা নয়, রাষ্ট্রের সম্পদ, কারাগার হোক পুনর্বাসন ও উৎপাদনের কেন্দ্র

Mofossal Barta
প্রকাশিত September 12, 2026, 10:11 AM
কারাবন্দী বোঝা নয়, রাষ্ট্রের সম্পদ, কারাগার হোক পুনর্বাসন ও উৎপাদনের কেন্দ্র
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

কারাগারকে শুধু ব্যয়ের কেন্দ্র না বানিয়ে সংশোধন, দক্ষতা উন্নয়ন, পুনর্বাসন ও উৎপাদনের কেন্দ্রবিন্দু করে গড়ে তোলা সম্ভব। কারাগার শব্দটির সঙ্গে আমাদের মনে সাধারণত বন্দিত্ব, শাস্তি ও অপরাধের ধারণাই ভেসে ওঠে। কিন্তু আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কারাগারের উদ্দেশ্য শুধু একজন অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা নয়; তাকে সংশোধন করা, দক্ষ করে তোলা এবং সাজা শেষে সমাজে পুনর্বাসনের উপযোগী করে তোলাও এর অন্যতম দায়িত্ব। এই জায়গা থেকেই একটি প্রশ্ন সামনে আসতে পারে, কারাবন্দীদের শুধু রাষ্ট্রের ব্যয়ের বোঝা হিসেবে না দেখে তাদের একটি অংশকে কি উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করা সম্ভব?

‎প্রসঙ্গটি নিয়ে এখন গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। বাংলাদেশের কারাগারগুলোর বর্তমান চিত্র বিষয়টির গুরুত্ব আরও স্পষ্ট করে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৭ জুন ২০২৬ তারিখে দেশের কারাগারগুলোতে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দী ছিলেন। এ হিসাব গত তিন মাসে বেড়েছে কয়েক হাজার।  এর মধ্যে নারী বন্দীর সংখ্যা মোট বন্দীর প্রায় ২ দশমিক ৭ শতাংশ, অর্থাৎ আনুমানিক ২ হাজার ৮০ জন। কারাগারে নারী ও পুরুষের পাশাপাশি বয়সভেদে বিভিন্ন শ্রেণির বন্দীও রয়েছেন। কারা অধিদপ্তরের শ্রেণিবিন্যাসে নারী বন্দীর পাশাপাশি ২১ বছরের নিচের পুরুষ বন্দী এবং বয়ঃসন্ধিতে উপনীত না হওয়া বন্দীদের আলাদা শ্রেণি হিসেবে বিবেচনা করা হয়। তবে কিশোর বন্দীদের বর্তমান নির্ভুল সংখ্যা আলাদাভাবে সরকারি হালনাগাদ পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করা প্রয়োজন। এখানে আরও একটি বিষয় মনে রাখা জরুরি কারাগারে থাকা সবাই দণ্ডপ্রাপ্ত নন। বিচারাধীন হাজতি এবং দণ্ডপ্রাপ্ত কয়েদি দুই শ্রেণির মানুষই কারাগারে থাকেন। ফলে কর্মসংস্থান বা উৎপাদনমূলক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রেও তাদের আইনগত অবস্থান, বয়স, শারীরিক সক্ষমতা ও অন্যান্য বিষয় বিবেচনায় পৃথক নীতিমালা প্রয়োজন।

‎একজন বন্দী কারাগারে অবস্থান করার সময় তার খাবার, নিরাপত্তা, চিকিৎসা, পোশাক, আবাসনসহ বিভিন্ন খাতে রাষ্ট্রের নিয়মিত অর্থ ব্যয় হয়। দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত বন্দীদের ক্ষেত্রে এই ব্যয় দীর্ঘ সময় ধরে চলতে থাকে। অন্যদিকে এসব বন্দীর অনেকেই শারীরিকভাবে সক্ষম এবং কাজ শেখার উপযোগী। তাহলে তাদের সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে শুধু ব্যয় করার পরিবর্তে কেন তাদের একটি অংশকে দক্ষতা ও উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত করা হবে না? কারাগারে থাকা সময়টিকে যদি সংশোধন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মদক্ষতা অর্জনের সময়ে পরিণত করা যায়, তাহলে একই সঙ্গে রাষ্ট্র, বন্দী ও সমাজ তিন পক্ষই লাভবান হতে পারে। এ জন্য দেশের কারাগারগুলোতে রাষ্ট্রীয় উদ্যোগে ‘কারা কর্মসংস্থান’ নামে একটি পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা যেতে পারে।

‎প্রাথমিকভাবে বড় কোনো শিল্পকারখানা স্থাপনের প্রয়োজন নেই। কম মূলধন ও সহজ প্রযুক্তিনির্ভর ছোট ছোট প্রকল্প দিয়ে কার্যক্রম শুরু করা যেতে পারে। যেমন: বাঁশ ও বেতের হস্তশিল্প; কাঠের আসবাবপত্র ও ব্যবহার্য সামগ্রী; মোমবাতি উৎপাদন; আগরবাতি উৎপাদন; মশার কয়েল; কাগজ ও কাগজজাত পণ্য; পোশাক ও সেলাই; ব্যাগ ও হস্তশিল্প; প্যাকেজিং সামগ্রী; কৃষি ও নার্সারি; বিভিন্ন ক্ষুদ্র কারিগরি পণ্য; স্থানীয় চাহিদাভিত্তিক অন্যান্য উৎপাদন। প্রতিটি কারাগারের অবস্থান, স্থানীয় কাঁচামাল, বাজারের চাহিদা এবং বন্দীদের দক্ষতা বিবেচনা করে আলাদা আলাদা উৎপাদন ইউনিট গড়ে তোলা যেতে পারে। বর্তমান সময়ে বিশেষ চাহিদা সম্পন্ন পণ্য মিনারেল ওয়াটার ও কোমলপানি যা বাজারে চাহিদা প্রচুর। এগুলোও যুক্ত করা যেতে পারে।

‎বন্দী শ্রম নয়, হয়ে উঠুক দক্ষতা ও পুনর্বাসন কেন্দ্র। এখানে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার থাকা দরকার ‘কারা কর্মসংস্থান’ কোনোভাবেই বন্দীদের ওপর জোরপূর্বক শ্রম চাপিয়ে দেওয়ার প্রকল্প হওয়া উচিত নয়। মানবাধিকার, শ্রমের মর্যাদা, নিরাপত্তা এবং প্রচলিত আইন মেনেই কর্মসূচি পরিচালনা করতে হবে। যারা আইনগতভাবে ও শারীরিকভাবে উপযুক্ত এবং কর্মসূচিতে অংশগ্রহণে আগ্রহী, তাদের প্রশিক্ষণ দিয়ে স্বেচ্ছাভিত্তিকভাবে কাজে যুক্ত করার ব্যবস্থা করা যেতে পারে। কাজের ধরন অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক, সঞ্চয় বা পুনর্বাসন সুবিধার ব্যবস্থা থাকতে পারে। উৎপাদন থেকে অর্জিত অর্থের একটি অংশ বন্দীর নামে সঞ্চয় করে রাখা যেতে পারে, যা সাজা শেষে মুক্তির পর তার পুনর্বাসন, পরিবারকে সহায়তা কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করার কাজে ব্যবহার করা সম্ভব।

‎কারা কর্মসংস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হচ্ছে এর অর্থনৈতিক সম্ভাবনা। কারাগারে উৎপাদিত মানসম্মত পণ্য সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার প্রয়োজন মেটাতে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি আইনসম্মত ও স্বচ্ছ ব্যবস্থাপনায় এসব পণ্য বাজারজাত করা সম্ভব। দেশের বিভিন্ন কারাগারে কয়েক হাজার বন্দী পর্যায়ক্রমে উৎপাদন কার্যক্রমে যুক্ত হলে সম্মিলিত উৎপাদনের পরিমাণ ছোট থাকবে না। সঠিক ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ও হিসাবরক্ষণ নিশ্চিত করা গেলে এখান থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হতে পারে। অর্থাৎ কারাগারকে শুধু ‘ব্যয়ের খাত’ হিসেবে না দেখে ধীরে ধীরে ‘সংশোধন ও উৎপাদন কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

‎তবে এখান থেকে কত টাকা আয় হবে এ বিষয়ে অনুমাননির্ভর কোনো অঙ্ক বলা ঠিক হবে না। প্রথমে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক সমীক্ষা প্রয়োজন। কতজন বন্দী কর্মক্ষম, কতজনকে প্রশিক্ষণ দেওয়া যাবে, উৎপাদন ব্যয় কত, বাজারমূল্য কত এবং প্রকৃত লাভ কত এসব হিসাবের ভিত্তিতেই সম্ভাব্য রাজস্ব নির্ধারণ করা যেতে পারে।

‎উৎপাদন থেকে অর্জিত অর্থ কীভাবে ব্যবহার হবে, সে বিষয়ে স্বচ্ছ নীতিমালা থাকতে হবে। সম্ভাব্যভাবে আয়ের একটি অংশ ১. উৎপাদনের কাঁচামাল ও পরিচালন ব্যয়ে ২. বন্দীর পারিশ্রমিক বা সঞ্চয়ে ৩. তার পরিবারের সহায়তায় ৪. কারা কল্যাণ ও পুনর্বাসন তহবিলে এবং ৫. রাষ্ট্রীয় রাজস্বে ব্যবহার করা যেতে পারে।

‎প্রতিটি উৎপাদন ইউনিটের আয়-ব্যয়, পণ্য উৎপাদন, বিক্রয় ও লাভের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ এবং নিয়মিত অডিটের