মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার

Mofossal Barta
প্রকাশিত September 11, 2026, 12:18 PM
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎রাজধানীর মিরপুর-১ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৫ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হোটেলটিতে পতিতাবৃত্তি ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


‎বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা পুলিশ।
‎পুলিশ সূত্র জানায়, দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার অন্য পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যায় মিরপুর-১ এলাকার আবাসিক হোটেল গার্ডেনে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ব্যবস্থাপকসহ ২০ জন পুরুষ ও ১৫ জন নারীকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হোটেলটিতে পতিতাবৃত্তি ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।