অনলাইন ডেক্স,
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার এক দিনের সরকারি সফরে সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।