ইফতিয়াজ সুমন , স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৩৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মহসিন তালুকদার কে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় অনেক ভোটারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার কারণে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মহসিন তালুকদার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যায় তিনি মানুষের খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ফলে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার একটি আন্তরিক ও নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।স্থানীয়দের ভাষ্যমতে, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ, শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে মহসিন তালুকদার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।মাদকবিরোধী অবস্থানের বিষয়েও এলাকাবাসী তার প্রশংসা করেন। তাদের মতে,মহসিন তালুকদার সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করে আসছেন। তিনি নিজেও জানান, মাদকের বিরুদ্ধে তার অবস্থান অতীতের মতোই বর্তমানেও কঠোর এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী মহসিন তালুকদার বলেন, “জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ৩৯নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং জনসেবার মান উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
স্থানীয়রা জানান,মহসিন তালুকদার একজন সহজ-সরল, সৎ ও জনবান্ধব মানুষ। আমরা তাকে সব সময় মানুষের পাশে দেখতে পাই। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে তার আন্তরিকতা আমাদের আস্থা বাড়িয়েছে।”তবে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররা। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের মাধ্যমে জনগণের রায়েই নির্ধারিত হবে সিলেট সিটি কর্পোরেশনে ৩৯নং ওয়ার্ডের আগামী কাউন্সিলর।