অনলাইন ডেক্স,
রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন হাসনাত আব্দুল্লাহ এমপি। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পরও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে আবারও রাজপথে আন্দোলনে নামতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া শহরের মাটিডালী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা ও মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।