অনলাইন ডেক্স,
আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী বিসিক গেট থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সাত দিনব্যাপী সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দলটির নেতাকর্মীরা। এতে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে বক্তব্য দেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মো. ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।