দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আলী ফটিক চান দোয়া ও সমার্থন

Mofossal Barta
প্রকাশিত October 2, 2026, 09:20 AM
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আলী ফটিক চান দোয়া ও সমার্থন
সংবাদটি শেয়ার করুন....

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার:
‎
‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
‎সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ আলী ফটিক।দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা,সমাজসেবা মূলক দায়িত্ব পালন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়ভাবে একজন আলোচিত ও শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন বলে জানান এলাকাবাসী। শিক্ষাজীবন থেকেই দৌলতপুরের মানুষের কাছে একজন মেধাবী মুখ হিসেবে পরিচিত ছিলেন ফরিদ আলী ফটিক। তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ওল্ডহ্যাম বিএনপি সাবেক সফল প্রচার সম্পাদক। বিশ্বনাথ উপজেলা ইউনাইটেড ইউকে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।
‎
‎
‎তিনি শিক্ষা বিস্তার ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তাঁর আগ্রহের কারণে তিনি এলাকায় একজন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনেও রয়েছে তাঁর দীর্ঘ পথচলা।। দীর্ঘ বছরের বিএনপির রাজনৈতিক পথচলায় তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা উল্লেখ করেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতিও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ। তিনি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে আসছেন এবং নতুন প্রজন্মের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সঙ্গে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের রয়েছে দীর্ঘদিনের যোগাযোগ। বর্তমান তিনি বিভিন্ন হাটবাজারে ভোটারদের সাথে দেখা করে দোয়া ও সমার্থন চান, এবং সারাও পান ভোটারদের কাছে।
‎
‎স্থানীয়দের মতে, ফরিদ আলী ফটিক অন্যতম বড় শক্তি হলো মানুষের সঙ্গে তাঁর সহজ ও আন্তরিক সম্পর্ক। সকল ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য একজন গুণী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দৌলতপুরে পরিচিত। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দৌলতপুর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার থাকবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি, নাগরিক সেবা সহজীকরণ এবং ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তিনি তুলে ধরেছেন।
‎
‎তিনি আরো বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা তাঁর সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যানের দায়িত্ব পেলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ভেদাভেদ না করে দৌলতপুর ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান তিনি। তাঁর লক্ষ্য একটি উন্নত, আধুনিক, শিক্ষাবান্ধব ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা। তিনি এ পথচলায় দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করেছেন।