• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ছিনতাইয়ের হোতাসহ গ্রেপ্তার ৪

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৪:১২ অপরাহ্ণ
মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ছিনতাইয়ের হোতাসহ গ্রেপ্তার ৪
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,
মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাই ঘটনার মূলহোতা শাওনসহ (১৯) ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাতে বসিলা ফিউচার সিটি থেকে সেনা অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিও বিশ্লেষণ করে সেনাবাহিনী সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি মূল অভিযুক্তদের একজন ঢাকায় ফিরে এলে, তার গতিবিধি নজরে আনতে বসিলা আর্মি ক্যাম্পের টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনা সদস্যরা মূলহোতা শাওনকে এবং তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিবকে (২৪) গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১টি সামুরাই (ধারালো তলোয়ার) উদ্ধার করা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে যে ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তিটি তিনিই এবং সে তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে জমা দেয়।