ডেক্স নিউজ,
রংপুরে সেনাসদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের হোতা মো. নাজমুল হাসান জিমকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। তার কাছ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নাজমুল হাসান জিমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকায়।
র্যাব জানায়, গ্রেপ্তার নাজমুল হাসান জিম কখনো সেনা, কখনো নৌবাহিনীর সদস্য, এমনকি নারী সৈনিক সেজেও অনলাইনে মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। ভিডিও কলে কখনো তিনি জিম, সুরভী, অরিন কিংবা মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতেন। মেকআপ আর পরচুলায় ছেলে থেকে মেয়ে বনে যাওয়া জিমের প্রতারণার ফাঁদে পড়েছেন অনেকেই। কেউ কেউ তাকে বিশ্বাস করায় অভিনব কৌশল আর প্রলোভনের ফাঁদে জমির শেয়ার বিক্রির নামে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে জিম প্রতারণার মাধ্যমে ১৭ লাখ ২৬ হাজার টাকা নিয়েছেন।