১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

Mofossal Barta
প্রকাশিত September 21, 2026, 19:15 PM
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে সেতুটি পরিদর্শন করে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎স্থানীয়দের অভিযোগ, দিনের পরিবর্তে রাতে সেতুর কাজ করা হচ্ছিল। একপর্যায়ে তারা রডের বদলে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান।

‎৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়েছে। এ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।