অনলাইন ডেক্স,
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম ও ফিজিক্যাল স্টার্টআপ শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এই লোডের মাধ্যমেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে দেশ।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জ্বালানি লোডিং কার্যক্রম ঘিরে প্রকল্প এলাকা ও আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনিক পর্যায়েও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ ও রাশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ইতোমধ্যে রূপপুরে পৌঁছেছেন।