অনলাইন ডেক্স,
রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।