• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

পবিত্র হজ পালন করতে গিয়ে আব্দুল হাই বুলু বিএসসি নামে সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বুলু বিএসসির ছোট ভাই হজসঙ্গী আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত বুলু বিএসসি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত মাওলানা আব্দুস শাকুরের ছেলে। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। তার সঙ্গে স্ত্রী মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা ও ছোট ভাই আব্দুল হাকিম ছিলেন। মদিনায় অবস্থানকালে সোমবার বুলু বিএসসি বুকে ব্যথা অনুভব করলে মদিনার কিং ফাহাদ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।