• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ অফিসের ভুলে কৃষকের ঘরে লাখ টাকার ‘ভুতুড়ে’ বিল

Mofossal Barta
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ১৩:২৪ অপরাহ্ণ
বিদ্যুৎ অফিসের ভুলে কৃষকের ঘরে লাখ টাকার ‘ভুতুড়ে’ বিল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

খাগড়াছড়িতে বিদ্যুৎ বিল নিয়ে তুঘলকি কাণ্ড ঘটেই চলেছে। ভুতুড়ে বিলের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, হামলার ঘটনাও ঘটেছে। তবুও থামছে না এ ভুতুড়ে বিলের গ্রাহক হয়রানি।
ছোট ঘরে বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৪ হাজার ১১১ টাকা! স্বাভাবিক ৮০-১০০ টাকার বিলের মধ্যে হঠাৎ লাখ টাকার বিলের বোঝা ঘাড়ে চাপায় অসহায় দরিদ্র কৃষক হারুনুর রশীদ এখন দুশ্চিন্তায় দিশেহারা।