• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬, ১৯:৫৯ অপরাহ্ণ
মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর নিহতের খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে নির্মম মুহূর্ত। কেননা ঘটনাস্থলে গিয়ে দেখেন- নিহত শিশুটি তারই ছেলে।

‎শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

‎নিহত তুহিন আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কনস্টেবল শামসুল হক কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।