• ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল

Mofossal Barta
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬, ১৯:৫২ অপরাহ্ণ
রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল যোগ্য ব্যক্তি: আসিফ নজরুল
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি জানান, পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব তিনি গ্রহণ করেছেন।

‎এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।

‎স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, তাঁর মতে মির্জা ফখরুল এ পদের জন্য উপযুক্ত ব্যক্তি। শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী ও সুবক্তা।