পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা!

Mofossal Barta
প্রকাশিত August 20, 2026, 11:55 AM
পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা!
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

মাত্র পাঁচ দিনের দুই জমজ কন্যাশিশু। মায়ের বুকের দুধ আর আদর-স্নেহ পাওয়ার বয়সেই মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অবুঝ দুই নবজাতক। সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর দুই শিশুকে বাড়িতে রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে।

‎এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন শিশু দুটির বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে।

‎পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার শান্তিনগর এলাকার ময়েন উদ্দিনের মেয়ে এবং একই উপজেলার সোলায়মান হোসেনের ছেলে সাকিব হোসেনের স্ত্রী মারিয়া আক্তার। প্রায় তিন বছর আগে সাকিব ও মারিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একপর্যায়ে তারা বাড়ি থেকে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তাদের খুঁজে বের করা হয় এবং পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের প্রায় তিন বছর পর গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে জমজ দুই কন্যাশিশু। সন্তান জন্মের পর পাঁচ দিন পর্যন্ত মা ও নবজাতকরা পরিবারের সঙ্গেই ছিল।