ক্যানসারের লড়াইয়ে সামিয়া, বললেন ‘আল্লাহর প্রতিটি পরীক্ষা কল্যাণের

Mofossal Barta
প্রকাশিত August 31, 2026, 12:27 PM
ক্যানসারের লড়াইয়ে সামিয়া, বললেন ‘আল্লাহর প্রতিটি পরীক্ষা কল্যাণের
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরই মধ্যে একবার কোলন ক্যানসার জয় করেছেন তিনি। তবে সম্প্রতি নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। এবার তার শরীরে জরায়ুর ক্যানসার শনাক্ত হয়েছে। কঠিন এই সময়েও ভেঙে না পড়ে আল্লাহর ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছেন সামিয়া।

‎আজ (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জীবনের প্রতিকূলতা নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি। সামিয়া লিখেছেন, ‘জীবন প্রতিটি পরিস্থিতিতে আমাদের নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। মহাবিশ্বে কিছুই হয়তো অকারণে ঘটে না- প্রতিটি ঘটনার পেছনেই থাকে কোনো না কোনো কল্যাণের কারণ।

‎তিনি আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আল্লাহর প্রতিটি পরীক্ষা ও আশীর্বাদ আমাদের আরও পরিণত, আরও মানবিক এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে শেখায়। আল্লাহর এই রহমত ও বরকত আমাদের সবার ওপর সর্বদা বর্ষিত হোক।