নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা

Mofossal Barta
প্রকাশিত September 10, 2026, 10:35 AM
নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মামলা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

উড়োজাহাজে ভ্রমণের সময় ধারণ করা একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেখানে বিমানের আকৃতি নিয়ে করা তার মন্তব্য কেন্দ্র করেই এবার আদালতের দ্বারস্থ হয়েছে একটি ভারতীয় এভিয়েশন কোম্পানি। নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে ডিউনস এভিয়েশন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু উড়োজাহাজে ভ্রমণ করছিলেন নোরা। যাত্রাপথে বিমানের ভেতরের কিছু দৃশ্য ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। উড়োজাহাজটিকে দেখতে অনেকটা ছোট খেলনা বিমানের মতো মন্তব্য করার পাশাপাশি নোরা সেটিকে ‘লেগো এয়ারপ্লেন’ বলেও উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ মন্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে ডিউনস এভিয়েশনের। ডিউনস এভিয়েশনের ভাষ্য অনুযায়ী, নোরার ভিডিও প্রকাশের পর প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে দাবি করেছে কোম্পানিটি। একই সময়ে ফ্লাইট বাতিলের হারও বেড়েছে বলে অভিযোগ তাদের।