এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি

Mofossal Barta
প্রকাশিত September 17, 2026, 12:33 PM
এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে সবতে যাচ্ছেন সংসদ সদস্য প্রিয়া সরোজ। প্রিয়ার জন্ম উত্তর প্রদেশের বারাণসীতে।

‎প্রিয়ার বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য। তার মেয়ে প্রিয়া বর্তমানে সাংসদ। কিন্তু প্রিয়ার প্রথম পছন্দ ছিল ওকালতি।

‎দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন প্রিয়া। এরপর তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন।

‎তবে গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি থেকে নির্বাচন করেন প্রিয়া। মছলিশহর কেন্দ্র থেকে জেতেন ৩৫ হাজারেরও বেশি ভোটে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে সংসদ সদস্যদের তালিকায় ২য় সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন প্রিয়া।

‎চলছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিংকু সিং। আইপিএলে তার ক্যারিয়ার উজ্জ্বল। ব্যক্তিগত জীবন মসৃন গতিতেই এগিয়ে চলছেন রিংকু। গত বছরে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সম্পন্ন করেছিলেন। এবার বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল।

‎আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ে। বিয়ের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি। বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা। রিঙ্কু ভারতীয় দলের পরিচিত ক্রিকেটার ও তার স্ত্রী প্রিয়া উত্তরপ্রদেশের মাছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ। এর আগে ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল।

‎কীভাবে আলাপ রিংকু-প্রিয়ার

‎২০২৫ সালে বাগদানের সময় একটি সাক্ষাৎকারে রিংকু জানিয়েছিলেন, তাদের সম্পর্কের শুরু হয়েছিল করোনাকালীন সময়ে। একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তার প্রতি আগ্রহ জন্মায় রিংকুর। তবে তিনি সরাসরি প্রিয়াকে মেসেজ করেননি। প্রিয়া রিংকু কয়েকটি ছবিতে লাইক দেওয়াতে রিংকু তাকে মেসেজ দেওয়া শুরু করেন।

‎এরপর থেকেই তাদের দুই জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। ২০২২ সালে রিংকু বুঝতে শুরু করেন যে প্রিয়ার প্রতি তার ভালবাসা তৈরি হয়েছে। ম্যাচের আগে ও পরে এমনকি নিয়মিত কথা বলতেন দুজনে।

‎রিংকুর ক্রিকেট ক্যারিয়ারকে সমর্থন করেন প্রিয়া। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ম্যাচ চলাকালীন বহুবার দর্শকাসনে থেকে সমর্থন করতে দেখা গিয়েছে প্রিয়াকে।