প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

Mofossal Barta
প্রকাশিত September 4, 2026, 15:10 PM
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে গাছা থানায় নেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তারা গাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে আটক করে পুলিশ।